
মো. তাসলিম উদ্দিন সরাইলঃ আগামী ১ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলনকে সফল করার লক্ষ্যে বুধবার (২৯ জানুয়ারি) আসরবাদ উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সরাইল উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ বিশাল মিছিলে অংশ নেন। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক সভা অনুষ্ঠিত হয়।
সরাইল সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কাজল মিয়ার সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন,সরাইল উপজেলা বিএনপির সহ-সভাপতি আজমল হোসেন ছোটন, সরাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মুহাম্মদ আলী, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মানিক, সরাইল সদর ইউপি বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মো. নুরুল আমিন, এনামুল হক এনাম, যুগ্ম সম্পাদক আহসানুল করিম রিপন ঠাকুর, আতিকুর রহমান, মোঃ ফজল মিয়া, শোয়েব, ছাত্রদল নেতা মিরওয়ালিদ প্রমুখ।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ এর সঞ্চালনায় বক্তারা বলেন, আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জেলা বিএনপির সম্মেলনকে এবার যেকোনো মূল্যে সফল করার অঙ্গীকার করেন। বক্তারা বলেন, এবার দলীয় সকল কোন্দল ও দ্বন্দ্ব ভুলে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে এক ছাতার নিচে এসে ঐক্যবদ্ধভাবে কাজ করে জেলা বিএনপির এ সম্মেলনকে সফল করতেই হবে।
দলীয় সূত্রে জানা যায়, প্রায়-১৬ বছর পর ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির এই সম্মেলন হতে যাচ্ছে। তবে এ সম্মেলনকে কেন্দ্র করে ইতিমধ্যে জেলা বিএনপির বিবদমান দুটি শক্তিশালী গ্রুপের চরম কোন্দল ও দ্বন্দ্বের কারণে এ নিয়ে দুবার বিএনপির জেলা সম্মেলন আহবান করেও শেষ মুহূর্তে স্থগিত করতে হয়েছে।
এরপর আগামী ১ ফেব্রুয়ারি তৃতীয়বারের মতো জেলা বিএনপির সম্মেলন ডাকা হয়। যা সফল করতেই আজ বুধবার সরাইল উপজেলা বিএনপির ওই মিছিল অনুষ্ঠিত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...