
মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া: পিঠা উৎসব আমাদের আবহমান বাংলার ঐতিহ্যের প্রতিচ্ছবি। বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। শীত এলেই ঘরে ঘরে শুরু হতো পিঠা উৎসব। তবে আধুনিকতার ছোঁয়া আর নগরায়নের ফলে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রকমারি পিঠা।
বাঙালির এই পিঠা উৎসবের সংস্কৃতিকে ধরে রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় গ্রীন ভিউ স্পেশালাইজড হসপিটালে বনার্ঢ্য পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড় মোল্লা ভবনে গ্রীন ভিউ স্পেশালাইজড হসপিটাল চত্বরে এই পিঠা উৎসবের আয়োজন করেন।
অনুষ্ঠানে হরেক রকমের পিঠার পসরা নিয়ে বিভিন্ন স্টল সাজান কলেজের শিক্ষার্থীরা। স্টলগুলোতে পুলি পিঠা, চিতাই পিঠা, ভাপা পিঠা, জামাই পিঠা, নকশি পিঠা, পাটিসাপটা, দুধ চিতই, গোলাপ পিঠা, ঝাল পিঠা, পদ্ম সেমাইসহ নাম না জানা অসংখ্য পিঠাপুলির আয়োজন ছিল।
গ্রীন ভিউ স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান ও পরিচালক গাইনি বিশেষজ্ঞ ডা. জিনিয়া খানের সভাপতিত্বে পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন অর্থোপেডিক্স ও ট্রমা সার্জন ডা. আবু হামেদ বাবু।
এসময় হাসপাতালে ম্যানেজার আবু নাসের, ওয়ার্ড মাস্টার রাজিব হোসেনসহ চিকিৎসক-নার্স ও কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...