
মোঃ তারেক রহমান, বুটেক্সঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন বাঁধনের উদ্যোগে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ৫ জানুয়ারি (রবিবার) রাতে হাতিরঝিল এতিমখানা, হাতিরঝিল বস্তি ও মগবাজারসহ ঢাকার বিভিন্ন জায়গায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বাঁধন বুটেক্স ইউনিটের সভাপতি ইমন কুমার সাহা ও সাধারণ সম্পাদক আফিফ ইসলাম সাজিদ কার্যনির্বাহী সদস্যদের নিয়ে প্রায় তিন শতাধিক শীতবস্ত্র ও ১৫০টি কম্বল রবিবার রাতে ঢাকার পথশিশু এবং দুঃস্থদের মাঝে বিতরণ করেন। এমন উদ্যোগে ইউনিটের প্রতিটি সদস্যের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধন প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের বিভিন্ন স্থানে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করে আসছে। তাছাড়া এটি নগরীর অসহায় দুস্থ মানুষের সেবার পাশাপাশি বৃক্ষ রোপণ কর্মসূচি, অসহায় মানুষের সহযোগিতায় সর্বদা নিয়োজিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রমজান মাসে অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ, পথচারীদের মাঝে মাস্ক বিতরণ, সচেতনতামূলক ক্যাম্পেইন, পরিষ্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইনসহ নানা সামাজিক কাজে নিযুক্ত থেকে কাজ করে চলেছে। এছাড়াও ব্লাড গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করে আসছে তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...