মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়াঃ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ঝটিকা মিছিল করেছে নেতাকর্মীরা এরই প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের নেতাকর্মী।
শুক্রবার রাত ১২ টার দিকে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার রোড পর্যন্ত বিক্ষোভ মিছিলটি করে জেলা ছাত্রদল।
ব্রাহ্মণবাড়িয়া ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন ও সদস্য সচিব সমীর চক্রবর্তীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল হয়। মিছিল শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে প্রতিবাদ স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল যুগ্ন আহবায়ক মোহাম্মদ ইয়াছিন আহামেদ রাজ, আব্দুল গাফফার রিমন, যুগ্ন আহবায়ক, খন্দকার শাহ আলম প্রমূখ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত