হাসান মিয়া,নকলাঃ "আমরা যুব গাই জীবনের জয়গান, দু’হাত বাড়িয়ে করি সম্প্রীতির আহ্বান" প্রতিপাদ্যে শেরপুরে নানা আয়োজনে ইয়্যুথ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আস্থা প্রকল্পের আওতায় সাবলম্বী উন্নয়ন সমিতির বাস্তবায়নে ২৯ জানুয়ারি বুধবার জেলা শিল্পকলা একাডেমীতে এই আয়োজন করা হয়।
শহরের সড়কে সম্প্রীতি পদযাত্রার মাধ্যমে শুরু হয় দিনব্যাপী ক্যাম্পেইন এর আনুষ্ঠানিকতা। এরপর শিল্পকলা অডিটরিয়ামে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ শেষে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা এবং সম্মাননা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়।
সাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক স্বপন কুমার পালের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম, শেরপুর জেলা নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আবুল হোসেন।
সৈয়দা সালিহা ফেরদৌসের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান, আস্থা প্রকল্পের শেরপুর জেলা সমন্বয়কারী ফিরোজ আহমেদ, যুব ফোরামের সদর উপজেলা আহবায়ক মেহেদী হাসান শামীম, নালিতাবাড়ী যুগ্ম আহ্বায়ক অমা রানী দেবসেন প্রমুখ।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকতার সমাপন করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত