
নতুন বছরে মক্কায় বলিউড বাদশাহ শাহরুখ খান, তার স্ত্রী গৌরী ও ছেলে আরিয়ান খান! এমনই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ফেসবুক-ইনস্টাগ্রাম থেকে এক্স হ্যান্ডেলে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে ছবিটি। তাহলে কি বিয়ের ৩৩ বছর ধর্ম পালটে ফেললেন শাহরুখপত্নী গৌরী খান? এমন প্রশ্ন উঠেছে কৌতূহলী নেটিজেনদের মনে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ছবিটি পুরোপুরি ভুয়া। শাহরুখ, গৌরী ও আরিয়ান ডিপফেকের শিকার। এআই দিয়ে তৈরি করা হয়েছে এই ছবি। যা ছড়িয়ে পড়েছে ঝড়ের গতিতে।
এর আগে আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, আমির খান, রাশমিকা মান্দানা ডিপফেকের শিকার হয়েছেন। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
ক্যারিয়ারের শুরুতে গৌরীকে বিয়ে করেছিলেন শাহরুখ। পরিবারের অসন্তোষ সহ্য করেই উঠতি অভিনেতার গলায় মালা দিয়েছিলেন গৌরী।
বলিউডে যেখানে সম্পর্কের ভাঙা-গড়া চলতেই থাকে, সেখানে শাহরুখ-গৌরীর সংসার আজও অটুট। ২০০৫ সালে ‘কফি উইথ করণ’ শোয়ে গিয়ে নিজেদের সম্পর্কের ভারসাম্য নিয়ে কথা বলেছিলেন গৌরী।
শোয়ের সঞ্চালক করণ জোহরকে শাহরুখপত্নী সেই সময় জানিয়েছিলেন, তাদের সম্পর্কে সবসময় একটা ভারসাম্য থাকে। স্বামী শাহরুখের ধর্মীয় বিশ্বাসকে তিনি সম্মান করেন। কিন্তু তার মানে এই নয় যে নিজে ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়ে যাবেন। এমন কাজে তিনি বিশ্বাসী নন।
গৌরীর মতে, প্রত্যেক মানুষের নিজের বিশ্বাস অনুযায়ী ধর্ম পালনের অধিকার রয়েছে। এক্ষেত্রে পারস্পরিক সম্মান থাকা বাঞ্চনীয়।
শাহরুখের তিন ছেলেমেয়েও এভাবেই বড় হয়েছে। আরিয়ান, সুহানা, আব্রাম যেমন ইদ পালন করে, তেমনই উদযাপন করে দিওয়ালি।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক