
নওগাঁর পত্নীতলা উপজেলা বিএনপির দুই নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন পত্নীতলা উপজেলা বিএন পি’র সাবেক আহবায়ক আনোয়ার হোসেন ও উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মো. আবু তাহের চৌধুরী।
গতকাল শনিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টায় নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব মো: বায়েজিদ হোসেন পলাশ এর স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক কর্মকান্ড বাঁধাগ্রস্থ করা এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অবমাননা করে দলীয় শৃঙ্খলা পরিপন্থী অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা বি এন পি’র সাবেক আহবায়ক আনোয়ার হোসেন এবং উপজেলা বি এন পি’র আহবায়ক কমিটির সদস্য মোঃ আবু তাহের চৌধুরীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।
এ ছাড়া দলের স্থানীয় সকল নেতাকর্মীদেরকে তাদের সঙ্গে কোন প্রকার যোগাযোগ না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...