
শেরপুরের ঝিনাইগাতীতে দুই শতাধিক নাগরিকদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে সিনিয়র আরসিওয়াই ফোরাম।
আজ শুক্রবার (৩ জানুয়ারি) বিকালে উপজেলার ডাকাবর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মো. আশরাফুল আলম রাসেল।
কম্বল বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শেরপুর জেলা ও ঝিনাইগাতী উপজেলা ইউনিটের সদস্যরা।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্টের শেরপুরের উপ-যুব প্রধান মো. আশিক মুন্না সাগর।
যুব রেড ক্রিসেন্টের ঝিনাইগাতী উপজেলা ইউনিটের দলনেতা সাংবাদিক মো. জাহিদুল হক মনিরের সঞ্চালনায় বক্তব্য দেন সিনিয়র আরসিওয়াই ফোরামের সহসভাপতি মনিরুজ্জামান মনির, সেক্রেটারি মিজানুর রহমান হিরন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শেরপুরের সহকারী উপপরিচালক জীবন কুমার বিশ্বাস, ডাকাবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শুক্রর মাহমুদ প্রমুখ।
বক্তারা বলেন, রেড ক্রিসেন্ট সর্বদাই আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। প্রতিবছরই শীতার্ত মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছে, এ বছরও তার ব্যতিক্রম নয়। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...