
ঢাকায় অবস্থিত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছে গণঅধিকার পরিষদ। বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকার চীনা দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
দেড় ঘণ্টাব্যাপী চলা এ বৈঠকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খান ছাড়াও উচ্চতর পরিষদ সদস্য আরিফুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক খায়রুল আমিন উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন দূতাবাসের আরও দুই ঊর্ধ্বতন কর্মকতা।
বাংলাদেশকে চীনের গুরুত্বপূর্ণ অংশীজন উল্লেখ করে দেশের বর্তমান পরিস্থিতি, আগামী নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করেন তারা।
এ সময় গণঅভ্যুত্থানে বাংলাদেশের তরুণদের সাহসী ও সংগ্রামী ভূমিকার প্রশংসা করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণ নেতৃত্বের জন্য শুভকামনা জানিয়ে চীনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক স্থাপনে চীন সব অংশীজনকে নিয়ে কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি।
পরে গণঅধিকার পরিষদের প্রতিনিধিসহ চীন সম্পর্কে আগ্রহীদের চীন সফরের আমন্ত্রণও জানান রাষ্ট্রদূত।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...