
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হলে আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে। যারা ফ্যাসিস্ট দলটিকে পুনর্বাসনের জন্য তৎপরতা দেখাচ্ছেন, আপনারা জাতীয় স্বার্থের সঙ্গে বেইমানি করছেন। আপনাদের এ চেষ্টাকে জনসাধারণ ভালো দৃষ্টিতে দেখছে না। এই বাংলাদেশে হয় ফ্যাসিবাদ থাকবে, না হয় আমরা থাকব। হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকব।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার পৌর মিলনায়তনে আলিয়া ও কওমী মাদ্রাসার শিক্ষক কর্মচারীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগ এ দেশের মানুষের কাছে একটি ঘৃণ্য চক্রে পরিণত হয়েছে। তারা আলেম ওলামাদের উপর ব্যাপক নির্যাতন করেছে। আলেম সমাজ ছিল তাদের সবচেয়ে অপছন্দের।
তিনি বলেন, যারা ভোটের রাজনীতির জন্য আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চাচ্ছেন, তারা কি ভুলে গেছেন গত ১৬টি বছর আওয়ামী লীগ আপনার ওপর কী পরিমাণ নির্যাতন করেছে। কী পরিমাণ মামলা-হামলা জুলুম করেছে। আপনারা ফ্যাসিবাদের পক্ষ নিয়ে জাতির কাছে বিতর্কিত হইয়েন না।
এ সময় উপস্থিত ছিলেন-দেবিদ্বার কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি আশরাফুল আলম উবাইদী, দেবিদ্বার উপজেলা জামে মসজিদের খতিব সালেহ আহম্মাদ মুনিরী, দেবিদ্বার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলাউদ্দিন সরকার, সুলতানপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ কবির আহম্মেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেবিদ্বার প্রতিনিধি মুক্তাদির যারিফ সিক্তসহ প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘আমাদের প্রেসক্লাব’-এর সম্পাদক মাহবুব আলমের জন্মবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘আমাদের প্রেসক্লাব’-এর সম্পাদক মাহবুব আলমের...
জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার বাজার বস্ত্র...
জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার...
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক- ৮
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক- ৮
জাবিতে হামলায় মদদদাতা শিক্ষকদের বিচারসহ ছাত্রশক্তির ৬ দফা...
জাবিতে হামলায় মদদদাতা শিক্ষকদের বিচারসহ ছাত্রশক্তির...
মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যাওয়ায় সমাজে...
মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে...
সরাইলে তিন পয়েন্টে ট্রাফিক নিয়োগ করা হবে।। আইন-শৃখলা...
সরাইলে তিন পয়েন্টে ট্রাফিক নিয়োগ করা...