
পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার। মঙ্গলবার (২৮ জানুয়ারি) মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবের দপ্তরে এ সাক্ষাৎ হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাক্ষাতে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে অন্তর্বর্তী সরকারপ্রধান এবং জার্মান চ্যান্সেলরের বৈঠকের জন্য পররাষ্ট্রসচিব কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়া, তারা বহুপাক্ষিক দৃশ্যপটের সমসাময়িক গতিশীলতাসহ বিস্তৃত ভূ-রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন।
উভয়পক্ষ আন্তর্জাতিক ফোরামে সহযোগিতার বিষয়টি, বিশেষ করে একে অপরের প্রার্থীদের সমর্থন নিয়েও আলোচনা করেছেন। জার্মান রাষ্ট্রদূত জলবায়ু পরিবর্তনের নিরাপত্তা প্রভাব মোকাবিলার প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেছেন। তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে কর্মরত আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্য জার্মান সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ফরিদপুরে বাসের ভেতর চালক হত্যা, স্ত্রীর বিচার দাবি
ফরিদপুরে বাসের ভেতর চালক হত্যা, স্ত্রীর...
ঝিনাইদহে চারশ কুড়ি বস্তা সার আটক
ঝিনাইদহে চারশ কুড়ি বস্তা সার আটক
ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের পরিকল্পনা ডেমোক্র্যাটদের
ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের পরিকল্পনা ডেমোক্র্যাটদের
নেতানিয়াহু-ট্রাম্পের উত্তপ্ত বাক্যবিনিময়
নেতানিয়াহু-ট্রাম্পের উত্তপ্ত বাক্যবিনিময়
হামজার পজিশন নিয়ে নতুন আলোচনা
হামজার পজিশন নিয়ে নতুন আলোচনা
শেখ হাসিনার পাসপোর্ট নিয়ে বিভ্রান্তি: প্রেস মিনিস্টার
শেখ হাসিনার পাসপোর্ট নিয়ে বিভ্রান্তি: প্রেস...