
মৌলভীবাজারে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতামূলক কর্মশালা করেছে মৌলভীবাজার যুব উন্নয়ন অধিদপ্তর। তারুণ্যের উৎস উপলক্ষে সোমবার দুপুরে ঘুমরা এলাকায় যুব প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফরহাত নূর এর সভাপতিত্বে ও প্রশিক্ষক হুমায়ুন কবির এর পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, যুব প্রশিক্ষণ কেন্দ্রের কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার মো: আনোয়ার হোসেন, সাংবাদিক বকশি ইকবাল আহমদ ও যুব প্রতিনিধি হাকালুকি যুব সাহিত্য পরিষদের সভাপতি হোসাইন আহমদ প্রমুখ।
প্রধান অতিথি বলেন, দেশকে পরিবর্তন করতে হলে আগে নিজের পরিবর্তন করতে হবে। নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলার মাধ্যমেই দেশের অর্থনৈতিক পরিবর্তন সম্ভব।
আত্মকর্মসংস্থানের জন্য কারিগরি প্রশিক্ষণের বিকল্প নেই। জেনারেল শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিলেই কর্মসংস্থান বাড়বে। কর্মশালায় সাংবাদিক, যুব সংগঠক, আত্মকর্মী, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা, জেলা তথ্য অফিসের কর্মকর্তা, প্রশিক্ষণার্থী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নেত্রকোণায় হাওলাপুরী (র.) এঁর জীবনদর্শন ও মানবিক অবদান...
নেত্রকোণায় হাওলাপুরী (র.) এঁর জীবনদর্শন ও...
গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির পরিবার পেল...
গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির...
পটুয়াখালীতে ৪ কেজি গাঁজা উদ্ধার, দুই কারবারী গ্রেপ্তার
পটুয়াখালীতে ৪ কেজি গাঁজা উদ্ধার, দুই...
জয়পুরহাটে স্কুলশিক্ষার্থীদের বয়ঃসন্ধির সংকোচ ভাঙতে শেকড়ের সচেতনতা কার্যক্রম
জয়পুরহাটে স্কুলশিক্ষার্থীদের বয়ঃসন্ধির সংকোচ ভাঙতে শেকড়ের...
শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের শতাধিক স্মার্টফোন জব্দ
শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের শতাধিক স্মার্টফোন...
আওয়ামী লীগ নাৎসি বাহিনীর মতো বিলুপ্ত হয়ে যাবে:...
আওয়ামী লীগ নাৎসি বাহিনীর মতো বিলুপ্ত...