
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুর শেরপুরের নালিতাবাড়ীতে টিউবওয়েলের বর্জ্যে পানির গর্তে পড়ে তামিম নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা এগারোটার দিকে এ দুর্ঘটনা ঘটে। শিশু তামিম উপজেলার সূর্যনগর গ্রামের জনৈক ফর্সা মিয়ার ছেলে।
সূত্রমতে, দুই বছর বয়সী তামিম বাড়ির আঙিনায় খেলাধূলার একপর্যায়ে সবার অগোচরে টিউবওয়েলের বর্জ্য পানির গর্তে পড়ে যায়। পরে সেখানেই ডুবে মারা যায়।
এদিকে বেশ কিছুক্ষন তামিমকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে টিউবওয়েলের পানির গর্তে তার মরদেহ ভাসতে দেখে পরিবারের লোকজন।
পরে তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় কলসপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন
মন্তব্য লিখুন
আরও খবর
সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও লোকমোর্চার মতবিনিময় সভা...
সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও লোকমোর্চার...
ছাত্রলীগের তৎপরতায় জড়িত থাকার অভিযোগে জাবি শিক্ষার্থী বহিষ্কার
ছাত্রলীগের তৎপরতায় জড়িত থাকার অভিযোগে জাবি...
জাবির ডেইরি গেটে তালা, নিরাপত্তাকর্মীদের গুলি করার হুমকি...
জাবির ডেইরি গেটে তালা, নিরাপত্তাকর্মীদের গুলি...
মাগুরায় বাসের ধাক্কায় রিকশা যাত্রী নিহত
মাগুরায় বাসের ধাক্কায় রিকশা যাত্রী নিহত
বিদ্যুৎ ছাড়াই বাতাস থেকে পানি উৎপাদনের নতুন প্রযুক্তি
বিদ্যুৎ ছাড়াই বাতাস থেকে পানি উৎপাদনের...
সৌদি আরবের রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত
সৌদি আরবের রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত