
মোঃ আবু হানিফ,শেরপুর: সাদপন্থীদের কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধের দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৩ ডিসেম্বর সোমবার বিকেলে গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে গভীর রাতে ঘুমন্ত তাবলীগী জোবায়েরপন্থীদের ওপর সাদপন্থীদের অতর্কিত হামলায় হতাহতের প্রতিবাদ।
হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি এবং সাদপন্থীদের কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধের দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ইত্তেফাকুল উলামা ও সর্বস্তরের তৌহিদী জনতার এ বিক্ষোভের আয়োজন করে।
বিক্ষোভ মিছিলশেষে জেলা শহরের থানা মোড় চত্বরে জেলা ইত্তেফাকুল উলামার সভাপতি মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা সিদ্দিক আহমাদ, মুফতী খালিছুর রহমান, মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ, মাওলানা হযরত আলী, মাওলানা আহসান উল্লাহ, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আবু তালেব সাইফুদ্দিন, মাওলানা ইবরাহীম, মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, টঙ্গী ইজতেমা ময়দানে যারা মুসলমানকে হত্যা করেছে তাদেরকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে দ্রুত শাস্তির আওতায় আনা হোক। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
সমাবেশ ও বিক্ষোভ মিছিলে শেরপুরের সর্বস্তরের ওলামায়ে কেরাম, তৌহিদী জনতাসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক