শেরপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ , ৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

মোঃ আবু হানিফ, শেরপুর: শেরপুরে ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ৩ ডিসেম্বর মঙ্গলবার এসব অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা কালেক্টরেট ভবনের সামনে র‍্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুল হাসান ও হাফিজা জেসমিন, জেলা সমাজ সেবা অফিসার মোঃ আমিনুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

র‍্যালীশেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজ সেবা অফিসার মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

আলোচনাশেষে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়। জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, প্রতিবন্ধীরা আমাদের সমাজের ভোজা না ভেবে তাদেরকে সামাজিক মর্যাদা দিন।

তাদেরকে কর্ম করার সুযোগ দিন। দেখবেন প্রতিবন্ধীরা সমাজের আরো দশ জনের সফল হবেন। ইতিমধ্যে নানা ক্ষেত্রে তারা সফল হয়েছে।