
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা ৫ যাত্রীর কাছ থেকে সাত কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
সোমবার (২ ডিসেম্বর) রাতে যাত্রীদের লাগেজ স্ক্যানিং করে স্বর্ণগুলো জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের যুগ্ম কমিশনার আল আমিন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, অভিনব কায়দায় ওয়েল্ডিং মেশিনের কয়েলের ভেতরে লুকিয়ে ৫টি স্বর্ণের চাকতি, ২টি স্বর্ণের টুকরা এবং ১০০ গ্রাম স্বর্ণালঙ্কারসহ তাদের আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—রুবেল হোসেন (২২), দুলাল আহম্মেদ (৩৫), সামিউল ইসলাম (৩৩), সবুজ আলি (২৪) ও সাগর মিয়া (২৭)। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ৭ কোটি ৫০ লাখ টাকা বলে জানানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ মামলায় ৪ জনের...
শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ মামলায়...
চিলমারীতে “ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি” সদস্যদের সাথে অ্যাডভোকেসি...
চিলমারীতে “ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি” সদস্যদের...
পাইকগাছায় ইয়াবাসহ ক্রেতা-বিক্রেতা আটক; দুজনের কারাদণ্ড
পাইকগাছায় ইয়াবাসহ ক্রেতা-বিক্রেতা আটক; দুজনের কারাদণ্ড
কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ,...
কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে...
পাইকগাছায় এনসিপির কমিটি গঠন, আহ্বায়ক আমিনুল ও সদস্য...
পাইকগাছায় এনসিপির কমিটি গঠন, আহ্বায়ক আমিনুল...
কমলগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের যাতায়াতের জন্য বাইসাইকেল পেলো শিক্ষার্থীরা
কমলগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের যাতায়াতের জন্য বাইসাইকেল...