
সম্রাট হোসাইনঃ হৃদরোগের চিকিৎসার জন্য ভারতগামী পাসপোর্ট যাএী মনোজ কুমার কর(৭০), পিতা- মৃত যাদব চন্দ্র কর, সাং- কাঞ্চন, থানা-রুপগঞ্জ, জেলা- নারায়নগঞ্জ এর সঙ্গীয় পাসপোর্ট যাত্রী তার মেয়ে অবন্তি কর’কে নিয়ে শনিবার(১২ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে ভারতে প্রবেশের উদ্দেশ্যে বেনাপোল চেকপোষ্টে আসেন।
বেনাপোল পোর্টথানা সূত্রে জানা গেছে,চেকপোষ্টে ওৎ পেতে থাকা দালাল চক্রের বেশ কয়েকজন দালাল, যাদের মধ্যে পুলিশের হাতে গ্রেফতার ০৩ জন দালাল পাসপোর্ট যাত্রী মনোজ কুমার কর ও তার সঙ্গীয় যাত্রীদেরকে ভূলভাল বুঝিয়ে চেকপোষ্ট প্যাসেঞ্জার টার্মিনাল সংলগ্ন “ওয়ান ব্যংকে”র এটিএম বুথের পাশের গলিতে নিয়ে যায়।
সেখানে তাদেরকে ভয়ভিতি দেখিয়ে ১,০০,০০০(এক লাখ) টাকা চাঁদা দাবি করে। কিন্তু তারা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে দালাল চক্র তাদেরকে প্রাণনাশের হুমকি দেয়। এতে তারা ভীত সন্ত্রস্ত হয়ে তাদের কাছে থাকা নগদ ৩৫,০০০/-(পয়ত্রিশ হাজার) টাকা ধৃত ০৩ দালাল’কে দিতে বাধ্য হয়।
ঘটনার পর তাদের ডাক চিৎকারে এলাকার মানুষ পুলিশে খবর দেয়,বেনাপোল পোর্টথানা পুলিশ খবর পেয়ে দালাল চক্রের ঐ ০৩ জন’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
ধৃত আসামীরা হলো- ১)মোঃ শোয়েব আক্তার(২৮), পিতা- আমজাদ হোসেন, সাং- বড় আঁচড়া ২) শেখ রাহাদ অন্তর(২৫), পিতা- মোঃ জাবের শেখ, সাং- বড় আঁচড়া, ৩) মোঃ আঃ কাদের(৩২), পিতা-ইউসুফ আলী, সাং- বড় আঁচড়া, থানা – বেনাপোল পোট, জেলা – যশোর।
ভিকটিমের মেয়ে অবন্তী কর (২৭) এর দায়েরকৃত এজাহারের প্রেক্ষিতে ধৃত ৩ জন আসামী সহ এজাহারনামীয় ৫ জন ও অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করিয়া ধৃত আসামীদের যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি) মো.রাসেল মিয়া জানিয়েছেন। পলাতক আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে বলেও তিনি জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...