নবীনগরে টিকটক ভিডিও বানাতে গিয়ে মোটরসাইকেল দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ , ৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে টিকটক ভিডিও বানাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের এপ্রোচে ধাক্কা লেগে মোঃ রাফি (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দুপুরে নবীনগর টু রাধিকা সড়কের নারুই (ব্রাহ্মণহাতা) গ্রামের পূর্ব পাশে বিলের ব্রিজের এপ্রোচে এই দূর্ঘটনা ঘটে। নিহত রাফি উপজেলার পৌরসভার আলমনগর গ্রামের দক্ষিণ পাড়া মোঃ সামসু মিয়ার ছেলে। সে নবীনগর সরকারি কলেজের ছাত্র।

নিহতের প্রতিবেশী মোঃ জামাল মিয়া তথ্য নিশ্চিত করেছেন।

জানাযায়, মঙ্গলবার বিকেলে নবীনগর টু রাধিকা সড়কে বন্ধুদের নিয়ে টিকটক করতে যান রাফি। বন্ধুদের ধারণ করা ভিডিওতে দেখা যায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের এপ্রোচে ধাক্কা লেগে গুরুতর আহত হন রাফি৷ তাকে উদ্ধার করে কুমিল্লা হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়৷

নবীনগর থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক জানান, এই বিষয়ে আমাকে কেউ অবগত করেনি।