চলতি মাসে অপরিবর্তিত এলপি গ্যাসের দাম

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ , ৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য ঘোষণা করা হয়েছে। গত মাসের মতো এ মাসেও অপরিবর্তিত রয়েছে পণ্যটির দাম। নভেম্বর মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের মূল্য ছিল এক হাজার ৪৫৫ টাকা।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) এ মূল্য ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।