
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল ‘সানজিদা শাহানাজ’ নামে কাউকে তার একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ দেননি।
বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি Sanjida.Sahanaz (লিংক https://www.facebook.com/Sanjida. Sahanaz.378644? mibextid=ZbWKWL) নামক ফেইসবুক আইডি থেকে এক ব্যক্তি দাবি করেছেন যে, ‘আমি আজ থেকে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পেয়েছি। সকলের কাছে আমি দোয়া চাই। ’
প্রকৃত তথ্য হচ্ছে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ‘সানজিদা শাহানাজ’ নামের কাউকে একান্ত সচিব হিসেবে নিয়োগ দেননি।
এই ফেইসবুক আইডি থেকে আইন উপদেষ্টার পিএস হিসেবে দাবি করে যেসব তথ্য ছড়ানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।
এ নামে কেউ আইন উপদেষ্টার একান্ত সচিব দাবি করলে তাকে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করার অনুরোধ জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে গেইটম্যান বিহীন লেভেল ক্রসিং
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে গেইটম্যান বিহীন...
আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ...
আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির...
আজ মহান শিক্ষা দিবস
আজ মহান শিক্ষা দিবস
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৮
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি...
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত,...
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া বার্তা
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া...