
মেঘের রাজ্য খ্যাত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আটকে পড়া পর্যটকরা ফিরতে শুরু করেছেন। বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ২টার পর সাজেক থেকে সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ির উদ্দেশ্যে তারা ফিরতে শুরু করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সারাদিন বাঘাইছড়ির সাজেকে আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলি হয়। এতে সাজেক-খাগড়াছড়ি সড়কে যান চলাচল না করায় পর্যটকরা গতকাল বিকেল থেকে আজ সকাল পর্যন্ত সাজেকে অবস্থান করেন।
সাজেক কটেজ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা বলেন, যারা গতকাল বিকেলে আটকা পড়েছিলেন এবং আজ সকালে যাদের চলে যাওয়ার কথা ছিল দুপুর ২টার পর তারা সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছেড়ে গেছেন।
তিনি আরও বলেন, দুই দিনের জন্য যারা এসেছেন তাদের মধ্যে কিছু পর্যটক এখনো সাজেকে আছেন।
বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় আজ দুপুর ২টার পর ৪৪০ জন পর্যটক সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী