মো. তাসলিম উদ্দিন সরাইলঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে শীতের শুরুতেই শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন দুঃস্থ অসহায়-সম্বলহীন শীতার্তদের খুঁজে বের করে তাদের মধ্যে কম্বল বিতরণ করেন। এ সময় সঙ্গে ছিলেন সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বারসহ সরাইল থানা পুলিশ সদস্যগণ।
উপজেলার সদর উচালিয়াপাড়া মোড়, কুট্রাপাড়া মোড় ও সরাইল বাজার এলাকায় ২০০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ইউএনও’র হাত থেকে কম্বল পেয়ে শীতে কষ্ট পাওয়া বিভিন্ন বয়সী মানুষগুলোর মুখে হাসি ফুটে ওঠে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার সহ সরাইল থানা পুলিশ সদস্যরা।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত