
মোঃ আবু হানিফ, শেরপুর: শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আজ রবিবার (৮ ডিসেম্বর) ভোর রাত তিনটার দিকে নকলা উপজেলা শহরের হলপট্টি মোড়ে এক অভিযানে নেত্রকোনা থেকে শেরপুরগামী একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তিন মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃত হলেন- শেরপুর সদর উপজেলার তেতুলিয়া রামপুর বাজার গ্রামের মো. নওশেদের ছেলে নয়ন (২২) তারাকান্দি গ্রামের মো. পিয়ার আলীর ছেলে রাসেল (২৪) এবং একই গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. আল আমিন (২৮)।
পরে তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নকলা থানায় সোপর্দ করে এজাহার দাখিল করা হয়েছে।
এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ফয়সাল মাহমুদ বলেন, আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ধারাবাহিকভাবে মাদকদ্রব্যের মূল গডফাদারসহ স্থানীয় পর্যায়ের সকল মাদক কারবারিকে আইনের আওতায় আনার লক্ষ্যে অভিযান পরিচালনা করে আসছি।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নকলা পৌর শহরের হলপট্টি মোড়ে অবস্থান নিয়ে রাত তিনটার দিকে একটি সিএনজি থামিয়ে তল্লাশি চালাই । এ সময় ২১ কেজি ওজনের গাঁজার ১০টি প্যাকেট উদ্ধার করা হয়।
সেই সাথে এ গাঁজা পরিবহন ও কারবারি তিনজনকে আটক করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেত্রকোনা জেলার সীমান্ত দিয়ে ভারত থেকে প্রচার করে এই গাঁজা শেরপুরে বিক্রি করার উদ্দেশ্যে আনা হচ্ছিল।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘আমাদের প্রেসক্লাব’-এর সম্পাদক মাহবুব আলমের জন্মবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘আমাদের প্রেসক্লাব’-এর সম্পাদক মাহবুব আলমের...
জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার বাজার বস্ত্র...
জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার...
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক- ৮
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক- ৮
জাবিতে হামলায় মদদদাতা শিক্ষকদের বিচারসহ ছাত্রশক্তির ৬ দফা...
জাবিতে হামলায় মদদদাতা শিক্ষকদের বিচারসহ ছাত্রশক্তির...
মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যাওয়ায় সমাজে...
মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে...
সরাইলে তিন পয়েন্টে ট্রাফিক নিয়োগ করা হবে।। আইন-শৃখলা...
সরাইলে তিন পয়েন্টে ট্রাফিক নিয়োগ করা...