
পুলক রায়,শেরপুরঃ শেরপুরের ঝিনাইগাতীতে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৬০বোতল মদ সহ খোরশেদ আলম (৩৫)নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ডিসেম্বর) ভোরে উপজেলার দুধনই তালতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি উপজেলার দুধনই তালতলা এলাকার আব্দুল আজিজ এর ছেলে।
পুলিশ জানায়, গোপনে সংবাদ পেয়ে এসআই আবুল হাসেম ও এএসআই শামছুল হক সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে উপজেলার দুধনই তালতলা এলাকা থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৬০বোতল মদ সহ খোরশেদ আলমকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মদের বর্তমান বাজারমূল্য ১ লাখ ২০হাজার টাকা।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এই বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদককারবারি খোরশেদ আলমের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক