
সম্রাট হোসাইনঃ জনমণে নাভিস্বাস কমাতে যশোর জেলার শার্শা উপজেলার নাভারণ বাজারে চালু করা হলো নায্যমূল্যে সবজি বিক্রির উদ্যোগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধাদের স্ব-প্রচেষ্টায় পরিচালিত ব্যাতিক্রমি এই সবজি বিক্রির নাম রেখেছে “স্বস্তির বাজার”।
বুধবার(৪ ডিসেম্বর) “স্বস্তি বাজার”র শুভ উদ্বোধণ ঘোষণা করেন সার্বিক সহযোগীতা দানকারী শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) কাজী নাজিব হাসান।
“সিন্ডিকেট নিপাত যাক, জনতা মুক্তি পাক”,”সবাই মিলে গড়বো দেশ,বৈষম্যহীন বাংলাদেশ”এই স্লোগানকে সামনে রেখে “স্বস্তির বাজার” পরিচালনা করা হয়।

স্বস্তির বাজারে অত্যান্ত সুলভ মূল্যে পাওয়া যাবে ডিম,বেগুন,তেল, পটল, মসুর ডাল,লাউ,ছোলার ডাল,ঢেঁড়শ,চিনি, মিষ্টি কুমড়া,আটা,কপি,আলু,শিম,লবণ,
পেঁপে,কলা,পেঁয়াজ,কাঁচা মরিচ,সবুজ শাক।
উদ্বোধণে উপস্থিত ছিলেন স্থানীয় নাভারণ ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল মো.আব্দুর রউফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার যুগ্ম আহবায়ক- রাসেল মাহমুদ, শার্শা উপজেলার- সুজন হোসেন, নাহিদ আক্তার, ইকরাম মোল্লা, তাজমুল হাসান, হাবিব, রিয়াদ হোসেন ও মেহেদী হাসান প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...