
ভারত ও মিয়ানমার থেকে এক লাখ ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ ও আতপ চাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে এক লাখ টন আতপ চাল ও ৫০ হাজার টন সিদ্ধ চাল রয়েছে। এতে মোট ব্যয় হবে ৮৯৮ কোটি ৬২ লাখ টাকা।
বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৫তম বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, সরকার টু সরকার (জিটুজি) পর্যায়ে মিয়ানমারের মায়ানমার রাইস ফেডারেশন থেকে এক লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। খাদ্য মন্ত্রণালয়ের আওতায় খাদ্য অধিদপ্তরের জন্য এ আতপ চাল কেনা হবে। এতে ব্যয় হবে ৬১৮ কোটি টাকা (সিডি ভ্যাট ব্যতীত)। প্রতি মেট্রিক টন চালের দাম পড়বে ৫১৫ মার্কিন ডলার।
অন্যদিকে ২০২৪-২৫ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-০৩ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। খাদ্য মন্ত্রণালয়ের আওতায় খাদ্য অধিদপ্তর ভারতের পশ্চিমবঙ্গের মন্ডল স্টোন প্রোডাক্ট প্রা. লিমিটেডের কাছ থেকে এ চাল কেনা হবে। এতে ব্যয় হবে ২৮০ কোটি ৬২ লাখ টাকা (সিডি ভ্যাট ব্যতীত)। প্রতি মেট্রিক টন চালের দাম পড়বে ৪৬৭.৭০ মার্কিন ডলার।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী