
বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের প্রতিবাদে পদযাত্রা শুরু করেছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সদস্যরা।
আজ (বুধবার) বেলা ১১টা ২০ মিনিটে রাজধানীর রাজারবাগের পুলিশ অফিসার্স কোয়ার্টারের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়।
পদযাত্রাটি রাজধানীর শান্তিনগর, কাকরাইল ও সেগুনবাগিচা হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে পৌঁছাবে। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রতিবাদ লিপি জমা দেওয়া হবে।
পদযাত্রা ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পদযাত্রার সামনে কয়েকজন পুলিশ সদস্য হাঁটছেন। এছাড়া যে পথটি দিয়ে যাবে তার প্রতিটি মোড়ে পুলিশের সদস্যরা উপস্থিত আছেন।
এদিকে বাংলাদেশের দূতাবাসে হামলা, পতাকা অবমাননা, ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান ‘তথ্য সন্ত্রাস’ এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার দাবিতে ভারতের আগরতলা অভিমুখে লংমার্চ শুরু করেছে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদল।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী