
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়।’ আজ সোমবার ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে এ কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, ‘দেশের মোট আয়তনের এক দশমাংশ এলাকায় পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠীর বসবাস। তাই পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়।’
অন্তর্বর্তী সরকারের নানামুখী উদ্যোগের কথা উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘পার্বত্য জেলাগুলোর নৈসর্গিক সৌন্দর্য সংরক্ষণ ও পর্যটন শিল্পের প্রসারে স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করে নানামুখী সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বেকারত্ব কমবে, অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং জীবনযাত্রার উন্নতি ও সামাজিক বৈষম্য দূর হবে।’
ড. ইউনূস বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের সব অধিবাসীর জীবনে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও অগ্রগতির অভিযাত্রা অব্যাহত রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টা আবশ্যক।’
প্রধান উপদেষ্টা বলেন, ‘প্রতি বছরের মতো এবারও পার্বত্য চট্টগ্রাম চুক্তি দিবস–২০২৪ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি দেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সব জনগোষ্ঠীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।’
ড. ইউনূস বলেন, ১৯৯৭ সালের এই দিনে বাংলাদেশ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। এটি একটি রাজনৈতিক চুক্তি ছিল, যা শান্তি চুক্তি নামেও পরিচিত।
তিনি বলেন, ছাত্র–শ্রমিক–জনতার গণ–অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে ঐক্যবদ্ধভাবে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ।
প্রধান উপদেষ্টা ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি দিবস–২০২৪ ’–এর সার্বিক সাফল্য কামনা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নিউইয়র্কে ভবন ধসে নিহত ২, আহত ১৭
নিউইয়র্কে ভবন ধসে নিহত ২, আহত...
চোটের কারণে ইতালি ম্যাচ থেকে ছিটকে গেলেন এমবাপ্পে
চোটের কারণে ইতালি ম্যাচ থেকে ছিটকে...
পাবনা-ঢাকা রুটে নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু
পাবনা-ঢাকা রুটে নতুন ট্রেনের টিকিট বিক্রি...
মৌচাকে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ
মৌচাকে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ
ইতালির ৬৩০০ স্কুলে বোমা হামলার হুমকি
ইতালির ৬৩০০ স্কুলে বোমা হামলার হুমকি
লংগদুতে ইসলামাবাদ থেকে বরাদম বৌদ্ধ বিহার পর্যন্ত সড়ক...
লংগদুতে ইসলামাবাদ থেকে বরাদম বৌদ্ধ বিহার...