
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে ৫৬ পিস ভারতীয় কম্বলসহ দুইজন চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
আজ সোমবার ভোররাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সমশ্চুড়া কালিস্থান এলাকা হতে এদের আটক করে ঝিনাইগাতীর হলদিগ্রাম বিজিবির টহলরত দল। গ্রেফতারকৃতরা হলেন, সমশ্চুড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে চাঁন মিয়া(৪১) ও শেরপুর সদর উপজেলার ভাতশালা গ্রামের বিশু মিয়ার ছেলে সোহেল(৩০)।
বিজিবি হলদ্রিগাম ক্যাম্পের কমান্ডার আব্দুল আওয়াল জানান, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ীর ভারত সীমান্তঘেঁষা পশ্চিম সমশ্চুড়া কালিস্থান এলাকায় ভোররাত আড়াইটার দিকে হাবিলদার আব্দুস সবুরের নেতৃত্বে অভিযান চালিয়ে চোরাই পথে আনা ৫৬ পিস ভারতীয় কম্বলসহ চাঁন মিয়া ও সোহেল কে আটক করা হয়।
তাদের সাথে থাকা কম্বল পরিবহনের কাজে ব্যবহৃত ডাম্পট্রাকটিও জব্দ করা হয়।আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে নালিতাবাড়ী থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...