
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে ইব্রাহীম খলিল নামক এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে ইব্রাহিম খলিল নামে ত্রিশ বছর বয়সী দুই সন্তানের জনকের মরদেহ উপজেলার কলসপাড় ইউনিয়নের ফটিয়াকান্দি গ্রামে পাওয়া যায়। মাদকাসক্তের কারণে ও পারিবারিক কলহের জেরে এটা আত্মহত্যা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ তথ্যমতে, ফটিয়াকান্দি গ্রামের আমির উদ্দিনের মেয়ের সাথে নাকশি গ্রামের সেকান্দর আলীর ছেলে ইব্রাহিম খলিলের পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর ওই সংসারে এক কন্যা ও এক ছেলে সন্তানের জন্ম হয়। কিন্তু ইব্রাহিম মাদকাসক্ত হওয়ায় প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকতো।
একপর্যায়ে ভালো হওয়ার শর্তে শ্বশুরবাড়ির লোকজন তার স্ত্রীকে বাড়ি নিয়ে যায়। ফলে ইব্রাহিম মানসিকভাবে ভেঙে পড়ে। মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার কথা বলে বের হয়। কিন্তু পরদিন বুধবার সকালে স্থানীয় লোকজন ইব্রাহিমের মরদেহ পড়ে থাকতে দেখে এবং স্বজন ও পুলিশকে খবর দেয়।
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...