দেড়লক্ষাধিকগুলি করেছে হেফাজত নেতাকর্মীদের উপর:- মাওলানা জুনায়েদ আল হাবিব

প্রকাশিত: ৮:১১ পূর্বাহ্ণ , ৩১ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

মো. তাসলিম উদ্দিন,সরাইলঃ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি খতিবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবিব বলেছেন,দেশের সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে আলেমরা সবচেয়ে বেশি রক্ত দিয়েছে। আপনারা ভুলে গেলে চলবে না।

বিগত ১৬ বছর আওয়ামী সরকার যে জুলুম অত্যাচার করেছে। শাপলা চত্বরে এক রাতে এর চেয়ে বেশি জুলুম-অত্যাচার করেছে হেফাজত নেতাকর্মীদের উপর এই জালেমওপতিত ফ্যাসিবাদ সরকার।বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্র। আমাদের দেশের স্বাধীনতা ও মানচিত্র নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের ১৮ কোটি মানুষ প্রস্তুত আছে। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য।

যারাই আসবে আমাদের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর জন্য তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দেওয়া হবে।পত্রিকায় প্রকাশিত সংবাদে আপনারা জানেন দেড় লক্ষের বেশি গুলি করা হয়েছে হেফাজত নেতাকর্মীদের উপর।

ফ্যাসিবাদ সরকারের অনুসারীরা ঘোলা পানিতে মাছ শিকার করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি করতে চাচ্ছে,সচিবালয়ে আগুন লাগিয়েছে আওয়ামী দোসরা। তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদের দাঁত ভাঙ্গা জবাব দিবো,সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ১১ টার দিকে সরাইল তাফসির কমিটির উদ্যোগে ১০দিন ব্যপি ৫০তম কোরআন তাফসির মাহফিলে বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি খতিবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবিব এসব কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষাসচিব আল্লামা মুফতি সামসুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শায়খ ড. ওমর ইয়াকুব আল আব্বাসী [ফিলিস্তিন],আল্লামা রশীদুর রহমান ফারুক বর্ণভী,বাংলাদেশ হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান, মাওলানা ফরিদ উদ্দিন লন্ডন সহ দেশ-বিদেশের বরেণ্য আলেমগন উক্ত মাহফিলে ধারাবাহিকভাবে হাদিস কোরআনের আলোকে বক্তব্য পেশ করেন।

মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন,আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যেকোনো ধরনের ত্যাগ ও কুরবানীতে প্রস্তুত আছি।আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তারা বাংলাদেশ নিয়ে অযথা বাড়াবাড়ি করছে এর ফলাফল ভালো হবে না।ভারতীয় দালালরা হুশিয়ার। এদেশে থেকে ভারতীয় দালালি করলে কারো পিঠের চামড়া থাকবে না।