
শহীদ পরিবারের কেউ আর্থিক সহায়তা চায় না, তারা শুধু বিচার চায় বলে মন্তব্য করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
সোমবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর নগরভবনে ঢাকা বিভাগে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।
সারজিস আলম বলেন, শেখ হাসিনা নিজেকে ফেরাউনের মতো ভেবেছিলো। আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে। পাপ করলে পাপের শাস্তি ভোগ করতে হবে। এ সময় পুলিশকে নিজেদের কাজে দায়িত্বশীলতা ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি। আর না পারলে তাদের মরে যাওয়া ভালো বলেও মন্তব্য করেন তিনি।
শহীদ পরিবারের উদ্দেশ্যে তিনি বলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন যতটুকু পারছে সহায়তা করছে। লিস্ট গ্যাজেট আকারে প্রকাশ করা হয়েছে। মোট ৭৬০ জনকে সহায়তা করা হয়েছে। বাকিদের আবার লিস্ট করে সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, সন্তানদের হত্যার বিচার করা অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। যাদের আইনি সহায়তা প্রয়োজন রয়েছে, সরকার তা করবে বলেও জানান তিনি।
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, খুনি হাসিনা ও পুলিশের অপরাধী সদস্যদের বিচার করতে হবে। এখনও অনেক শহীদ পরিবারের সদস্য হুমকির মুখে রয়েছে বলেও জানান এই উপদেষ্টা।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী