
মোঃ তাসলিম উদ্দিন সরাইলঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কদর বেড়েছে ফুটপাতে জ্যাকেট, জাম্পার,হাত ও পায়ের মোজা, মাপলার ও মাথার গরম টুপি বিক্রেতাদের। শীত নিবারনের চেষ্টায় মানুষ ভিড় করছে গরম কাপড়ের দোকানে।
আর এই সুযোগে মানুষের চাহিদা পুরনে সরাইল উপজেলায় বেড়েছে শীতের পোশাকের ভ্রামমান বিক্রেতাও।এদিকে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গরম কাপড়ের পাশাপাশি কদর বেড়েছে হাত ও পায়ের মোজা, মাপলার ও মাথার গরম টুপির।
এসব পন্যের দোকানগুলোর পাশাপাশি এই সুযোগে সরাইলে বেড়েছে এসব পন্যের ভ্রাম্যমান দোকানও। আর তীব্র শীত নিবারনের জন্য এসব দোকানে ভিড় করছে শীতার্ত মানুষ। অস্বাভাবিক হারে বেড়েছে এসব পন্যের বিক্রিও।
সরাইল উপজেলা উচালিয়া পাড়া মোড়ের গেটে অবস্থান নেয়া জাম্পার জ্যাকেট,মোজা, মাপলার ও টুপির ভ্রাম্যমান বিক্রেতার কাছে হাতমোজা কিনতে আসা শফিকুল হোসেন জানান, গায়ে গরম কাপড় থাকলেও তীব্র শীতে হাত ও পা অবশ হয়ে আসছে। তাই তিনি হাত মোজা কিনতে এসেছেন।
ভ্রাম্যমান বিক্রেতা আনছার আলী জানালেন, তিনি প্রতিবছর শীত মৌসুমে সরাইলে এসব পন্য বিক্রি করতে। ডিসেম্বর মাসে প্রথম দিকে তেমন বিক্রি না হলেও গত কয়েকদিন থেকে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় তার বিক্রিও বেড়েছে। শীতের যত তীব্রতা বাড়ছে এ কাপড় বিক্রি বাড়লে লাভটা ভাল হয়। গতকাল ভালো বিক্রিতে লাভ ভাল হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...