
মোঃ আবু হানিফ,শেরপুরঃ অভিনব কায়দায় ধান বোঝাই ট্রাকে করে গাঁজা পাচারকালে মো. হেলাল উদ্দিন (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর।
২৬ ডিসেম্বর সকাল ৮ টার দিকে ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার আমুয়াকান্দা এলাকা হতে ২৯.৪ কেজি গাঁজা ও নগদ টাকাসহ হেলাল উদ্দিন (৪৬) কে গ্রেফতার করা হয়। তিনি (হেলাল উদ্দিন) শেরপুর জেলার নকলা উপজেলার মধ্য কায়দা গ্রামের মৃত আব্দুল হাই এর ছেলে।
আজ শুক্রবার র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম, পিপিএম-সেবা এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার আমুয়াকান্দা এলাকায় অভিযান চালায় র্যাব-১৪, জামালপুর এর একটি অভিযানিক দল। অভিযানে মাদক ব্যবসায়ী হেলাল উদ্দিন (৪৬) কে ২৯ কেজি ৪০০ গাঁজাসহ গ্রেফতার করে র্যাব। এসময় ১টি ট্রাক, ট্রাকে থাকা পৌনে ষোল টন ধান এবং নগদ ৫১,০৮০ টাকা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় মামলা দায়ের র্পূবক আসামি ও আলামত থানার হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক