
জামাল হোসেন পান্না,নবীনগরঃ ব্রাহ্মণবাড়িয়া নবীনগর মোবাইল চুরির অপবাদ সইতে না পেরে আবুল কালাম(৩৪) নামে এক যুবক আত্মহত্যা করেছে। রবিবার সকালে উপজেলার বিটঘর মধ্য পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।বর্তমানে সে উপজেলার বিটঘর মধ্য পাড়া মৃত রূপ মোল্লার বাড়িতে ঘর ভাড়া নিয়ে থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আবুল কালাম শনিবার বিটঘর গ্রামের অলি মিয়ার বাড়িতে কাজ করতে যায়। সেখানে তাঁর বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ উঠে। এসময় পার্শ্ববর্তী জালাল মিয়ার বাড়িতে তাকে হাত পা বেঁধে অমানবিক ভাবে মারধর করা হয়।
এই অপমান সহ্য করতে না পারে সে সকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। স্থানীয় ওয়ার্ড মেম্বার খোকন মিয়া বলেন, আবুল কালাম আমার বাড়ির পাশে একটি বাড়িতে দীর্ঘদিন যাবৎ ভাড়া থাকতেন। শুনেছি মোবাইল চুরির অপরাধে তাকে মারধর করা হয়েছে এবং সে আত্মহত্যা করেছে।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে সকাল ১০টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা ।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক