
চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে হামজা এক্সপ্রেস পরিবহনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব দিলীপ কুমার দেবনাথ।
সোমবার (৩০ ডিসেম্বর) ভোরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানা উপ-পরিদর্শক এসআই মধু জানান, আমরা জানতে পারি চট্টগ্রাম থেকে হামজার এক্সপ্রেস পরিবহনে (ঢাকা মেট্রো- ব ১৪-০২৫৬) করে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন মহিলা ও নারী বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব দিলীপ কুমার দেবনাথ। তার যাত্রাবাড়ী নামার কথা ছিল। পরে তিনি বাস থেকে আর যাত্রাবাড়ীতে নামেননি চলে আসেন সায়দাবাদ বাস টার্মিনালে। এ সময় বাসের সুপারভাইজার পারভেজ অনেক ডাকাডাকি করলে তিনি অচেতন অবস্থায় থাকেন। পরে বাসের সুপারভাইজার আমাদের খবর দিলে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন তিনি। এ ঘটনায় তার কাছ থেকে কিছু খোয়া গেছে কিনা সে বিষয়টি এখনও জানা যায়নি। বর্তমানে ৬০১ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী