
মো. তাসলিম উদ্দিন সরাইলঃ বাংলাদেশ এনভাইরেনমেটাল লইয়ার্স এসোসিয়েশন (বলা) -এর অভিযাগের প্রক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার অরুয়াইল বাজার সংলগ্ন তিতাস নদী ও সংযুক্ত খাল ভরাট করে দোকানপাট ও বিভিন্ন পাকা অবকাঠামো এবং বহুতল ভবন গড়ে তোলার অপরাধে ৩২ জন অবৈধ দখলদারদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন জেলা পরিবেশ অধিদপ্তর।
মামলা সুত্রে জানাযায়,গত ৪ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো.রাখিবুল হাসান বাদী হয়ে সরাইল থানায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশাধিত ২০১০) এর ৬ (ঙ)ধারা অনুযায়ী এ মামলা দায়ের করেন।
যাদের নামে মামলা :- আবু তালেব (৪৫). মো. ইসমাইল মিয়া(৫৭), ঠান্ডু মিয়া(৪৮), রমিজ মাস্টার (৫১), তমুজ উদ্দিন (৫৬), কালা মিয়া(৩২), মফিজ উদ্দিন (৩৭), মো. আব্দুর রউফ(৫১), আবুল কালাম (৩০), মো. সোহেল ভূইঁয়া (৫৬), ইন্জ- আল হেলাল (৪৯), কুদরত আলী(৪৫), ডা. রফিকুল ইসলাম (৫২), নজরুল ইসলাম (৩৩), ফারুক মিয়া (৩৭), ছাদেক মিয়া(৩৪), মুসলিম মিয়া(৫৪), নুর উদ্দিন (৪৩), মহাদেব দাস(৫৫), মন মোহন দাস(৫৩), রইছ মিয়া(৪০), ফরিদ মিয়া(৪৫), সাইফুল ইসলাম (৪৯), মো. উল্লাহ (৫০), জসিম উদ্দিন (৪৭), হেলাল উদ্দিন (৪৪), নুরে আলম(৪৮), আলা উদ্দিন মাস্টার (৫৭), আ: মান্নান(৪৫), নোয়া মিয়া(৫০), কাশেম মিয়া(৫৫), মেরাজ আলী(৫০)।
সরাইল অরুয়াইলে অবৈধ দখলদারদের বিরুদ্ধে দেরিতে হলেও আইনী ব্যবস্থা গ্রহণ করায় আনন্দিত স্থানীয় সুশীল সমাজ। অতিদ্রুত এ সকল জায়গা দখলমুক্ত করার পাশাপাশি দখলদারদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
পরিবশ অধিদপ্তরের জেলা উপ-পরিচালক নয়ন মিয়া সাংবাদিকদের জানান, পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে তার কার্যালয় জিরো টলারেন্স নীতি অনুসরন করেন এবং জলাধার ভরাট’সহ সকল প্রকার দূষণকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ পদেক্ষপ গ্রহণে তিনি সর্বদা তৎপর রয়েছেন। এবং এরূপ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন, সরাইল থানা অফিসার ইনচার্জ( ওসি) আব্দুর রাজ্জাক।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...