
আল-আমিন মিয়া,নরসিংদীঃ:স্বৈরাচার আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পূর্ব ঘোষিত গুলিস্তানের জিরো পয়েন্টের কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নরসিংদীর পলাশ উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিট ।
রবিবার (১০ নভেম্বর) সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড.আবদুল মঈন খানের নির্দেশে পলাশ উপজেলা ছাত্রদল ও ঘোড়াশাল পৌর ছাত্রদলের যৌথ উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল-টি উপজেলার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পলাশ বাসস্ট্যান্ডে এসে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় তারা ‘ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও, জ্বালো রে জ্বালো আগুন জ্বালো, আওয়ামী লীগের দালাররা হুঁশিয়ার সাবধান, আমার সোনার বাংলায় শেখ হাসিনার ঠাঁই নাই, দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা, ছাত্রদল আসছে রাজপথ কাঁপছে, আমার ভাই মরল কেন? খুনি হাসিনার ফাঁসি চাই, হৈহৈ রৈরৈ ছাত্রলীগ গেল কই’ ই্ত্যাদি স্লোগান দেন।
এতে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ, পলাশ শিল্পাঞ্চল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আখলাদ, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম অপু, ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক সিয়াম ও ফারিম সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
প্রতিবাদ সভায় বক্তৃতারা বলেন,গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা জনগণের আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য হয়। আমরা শুনেছি স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের দোসররা আবারো স্বাধীন দেশে ষড়যন্ত্র করার চেষ্টা করছে।
তারা গুলিস্তানে কর্মসূচির ঘোষণা দিয়েছে। আমরা স্বাধীনতা টিকিয়ে রাখতে যে কোনো ষড়যন্ত্র ও নীলনকশা রুখে দিতে রাজি আছি। খুনি হাসিনা নির্বিচারে এ দেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছে। আবারও যেন সেই পথ তৈরি না হয় আমরা ছাত্রদল ও সাধারণ জনগণ এটাকে প্রতিহত করব।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...