
‘দক্ষ যুব গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় যুব দিবস-২০২৪ উদযাপিত হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) সকালে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষ্যে ত্রিশাল উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর ত্রিশালের আয়োজনে উপজেলা পরিষদে হলরুমে উপজেলা নিবার্হী অফিসার জুয়েল আহমেদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, নতুন বাংলাদেশের জাগরণে দেশের যুব সমাজ নেতৃত্ব দিয়েছে।দেশের উন্নয়নের ধারায় বর্তমান সরকার যুব সমাজকে সম্পৃক্ত করেছে ব্যাপকভাবে।
এই সুযোগ গ্রহন করে নতুন বাংলাদেশ বির্নিমাণে যুব সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে দক্ষতা অর্জনের মাধ্যমে যুব সমাজ নিজেদের যোগ্য করে গড়ে তুলবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান, ত্রিশাল থানার ওসি মনসুর আহম্মেদ সহ আরো অনেকেই। আলোচনা সভার শেষে এক বর্ণাঢ্য যুব র্যালি বের হয়ে ত্রিশাল পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে শেষ হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক