
কোরিয়ান মডেল ও অভিনেতা সং জে রিমের রহস্যজনক মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ার সিওলের এক অ্যাপার্টমেন্টে নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। ৩৯ বছর বয়সী এই অভিনেতার মৃত্যুর ঘটনায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য, আত্মহত্যা না খুন তা বের করতে তদন্তে নেমেছে পুলিশ।
তবে রিমের মরদেহ কার নজরে আগে আসে, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে মঙ্গলবার মধ্যরাতে পুলিশের কাছে তার মৃত্যুর খবর পৌঁছায়। এরপর ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে ফ্ল্যাটের ভেতরেই রিমের মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। ইতোমধ্যে তা ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে।
অল্প বয়সেই মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন সং জে রিম। তার অভিনয় সফর শুরু হয় ২০০৯ সালে ‘অ্যাকট্রেসেস’ সিনেমার মাধ্যমে। অল্প সময়ের মধ্যেই খ্যাতি পান সং জে রিম। ‘দ্য সাসপেক্ট’, ‘অন ইওর ওয়েডিং ডে’, ‘গুড মর্নিং’-এর মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন। কোরিয়ান ড্রামাতেও বেশ জনপ্রিয় ৩৯ বছরের অভিনেতা।
২০১২ সালে মুক্তি পায় দক্ষিণ কোরিয়ার টেলিভিশন ড্রামা ‘মুন এমব্রেসিং দ্য সান’। এই ধারাবাহিকে রাজার নিরাপত্তারক্ষীর চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন সং জে রিম। ‘টু উইকস’ টেলি সিরিজে তাকে দেখা যায় খুনির ভূমিকায়। ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘ক্যুইন উ’ সিরিজে নজর কাড়েন জে রিম। এখনও তার দুই নতুন সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।
আচমকা এভাবে তারকার চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না অনুরাগীরা। শোনা গেছে, সং জে রিমের মৃতদেহের পাশে দুই পাতার সুইসাইড নোট উদ্ধার হয়েছে। কিন্তু যে অভিনেতা ইন্ডাস্ট্রি মন দিয়ে কাজ করছিলেন তিনি আচমকা আত্মহত্যা করবেন কেন, সেই প্রশ্নের উত্তর পেতে তদন্ত শুরু করেছে দক্ষিণ কোরিয়ার পুলিশ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...