
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। শনিবার (৯ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
সিরিজের প্রথম ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় বড় হারের তেঁতো স্বাদ পায় বাংলাদেশ। আফগানিস্তানের রহস্য–স্পিনার আল্লাহ গজনফরের ঘূর্ণিতে ৯২ রানে হারে টাইগাররা। সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই লাল-সবুজের প্রতিনিধিদের সামনে।
এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ইনজুরির কারণে এই সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। তার পরিবর্তে অভিষেক হচ্ছে আরেক উইকেটরক্ষক ব্যাটার জাকের আলির। আর স্পিনার রিশাদ হোসেনের জায়গায় সুযোগ পেয়েছেন নাসুম হোসেন। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আফগানরা।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তানের একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ অটল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদী (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, আল্লাহ মোহাম্মদ গাজানফার, নাঙ্গেয়ালিয়া খারোতে ও ফজলহক ফারুকি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...