সরাইলে যুবদলের আনন্দ মিছিলে নেতাকর্মীর ঢল!

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ , ৯ নভেম্বর ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

মোঃ তাসলিম উদ্দিন,সরাইলঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নব গঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে সরাইলে আনন্দ মিছিল করেছে উপজেলা যুবদল, ছাত্রদল, কৃষকদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

শনিবার (৯ নভেম্বর) বিকালে উপজেলা গরুবাজার থেকে শুরু করে আনন্দ মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীদের” স্লোগানে “স্লোগানে ” আনন্দ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন, সরাইল উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, যুবদলের সদস্য সচিব নূর আলম মিয়া, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান পলাশ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মশিউর রহমান,উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনায়েদ আহমেদ,শিবলী সাদিক,মাহবুবুর রহমান
প্রমুখ।

উল্লেখ্য থাকে যে গত (৪ নভেম্বর) বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এড আব্দুল মান্নানকে আহ্বায়ক ও মোঃ সিরাজুল ইসলামকে সদস্য সচিব করে ৩২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।