সরাইলে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি বিক্রির অভিযোগ

প্রকাশিত: ৯:১৩ পূর্বাহ্ণ , ১১ নভেম্বর ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

মো. তাসলিম উদ্দিন সরাইলঃ ব্রাহ্মণবাড়িয়া সরাইলে একাধিক স্থানে ফসলি জমির মাটি বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মোঃ.আবু কাউছার মোল্লা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন রবিবার (১০নভেম্বর ) অভিযোগটি করেন।

সরেজমিনে দেখা যায়, উপজেলার কালিকচ্ছ চাঁনপুর গ্রামের অধিকাংশ ফসলি জমি ড্রেজারের কবলে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে।
আবু কাউছার মোল্লা তার লিখিত অভিযোগ যা উল্লেখ করেন, নিম্ন তফসিলোক্ত ভূমিতে আমি খরিদ সূত্রে মালিক স্বত্ববান ও ভোগ দখলকার হয়ও আছি।

আমার বাড়ি দুরে থাকায় নিম্নোক্ত বিবাদী ও তার লোকজন নিয়ে আমার স্বত্ব দখলীয় জায়গা থেকে ড্রেজার দ্বারা মাটি কাটিয়া খনন করিয়া অন্যত্র নিয়ে যাচ্ছে। বিবাদীগণ আরও কয়েক বার ড্রেজার দ্বারা মাটি কেটে নিয়ে যায়।

আমি গত ৭-১১-২০২৪ ইং দুপুর তিন ঘটিকার সময় আমি সরেজীবিনে এসে দেখি যে আমার মালিকীয় নিম্ন তফসিলোক্ত জমি থেকে ড্রেজার দ্বারা মাটি খনন করে অন্যত্র নিয়ে যাচ্ছে। আমি বাধা দিলে বিবাদীগন লাঠি, দা, নিয়ে আমাকে মেরে ফেলার জন্য হুমকি প্রদান করে।

স্থানীয় লোকজনের সহায়তায় আমি কোন মতে তাদের হাত থেকে রক্ষা পাই। বিবাদীগণ আরও হুমকি দিয়ে বলে যে, তুই যদি এই ব্যাপারে আর কোনদিন বাধা প্রদান করস তাহলে তোকে মেরে লাশ গুম করে ফেলব। আমি নিরুপায় হয়ে আপনার বরাবর আবেদন করতে বাধ্য হইলাম।

অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন অবৈধভাবে ড্রেজার দ্বারা মাটির খনন কারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে আপনার সদয় মর্জি হয়।

এ বিষয়ে জানতে মোঃ. নান্নু মিয়া মুঠোফোনে কল দিলে জানান, আমি কোন ফসলি জমিতে মাটি কাটি না। পুকুর মতো গাতা জায়গা থেকে মাটি কাটা হচ্ছে।

সরাইল উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. মেজবা উল আলম ভূইঁয়া বলেন, নিজের কিংবা পরের জমির মাটি বিক্রি করার কোনো নিয়ম নেই। আমরা ব্যবস্থা নেব।