
সম্রাট হোসাইন: হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি(দক্ষিন বিভাগ) মো.হাবিবুর রহমান খান বেনাপোল স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোষ্ট পরিদর্শন করেছেন।
রবিবার (৬ নভেম্বর) দুপুরে তিনি বেনাপোলে এসে পৌছান। সেখান থেকে তিনি বেনাপোল স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোষ্টে যান। সেখানকার দায়িত্বরত কর্মকর্তাদের সাথে তিনি কুশলবিনিময় করেন। এ সময় তিনি নো-ম্যানস ল্যান্ডের স্থানটি ঘুরে ফিরে দেখেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন- হাইওয়ে পুলিশের খুলনা রিজিয়নের পুলিশ সুপার শাহিনুর আলম খান, যশোরের সহকারী পুলিশ সুপার নাসিম খান, নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. রোকনুজ্জামান রোকন, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. রাসেল মিয়া, বেনাপোল ইমিগ্রেশন ওসি ফারুক হোসেন, বিজিবি‘র আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মামুন হোসেন, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক সহিদ আলী, শ্রমিক নেতা মো. ইয়াকুব আলী প্রমুখ।
ডিআইজি হাবিবুর রহমান খান, বেনাপোল স্থলবন্দরের যানজট নিরসনে স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন। বেনাপোল স্থলবন্দরের যানজট নিরসনে পুলিশের পক্ষ থেকে যা যা করনীয় তাই করা হবে বলে তিনি আশ্বস্থ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...