
বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন।
বৈঠকের বিষয়ে বুধবার (৬ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে ভারতীয় সেনাবাহিনীর এডিজি পিআই (অ্যাডিশনাল ডিরেক্টরেট জেনারেল অব পাবলিক ইনফরমেশন) এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দেন।
পোস্টে জেনারেল ওয়াকার-উজ-জামান ও জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর ভিডিও কলের ছবি দেওয়া হয়।
এক্স হ্যান্ডেলে বলা হয়, তারা দুজন ‘ভিডিও টেলি কলে’ নিজেদের মধ্যে কথা বলেছেন। তারা ‘পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট’ বিষয়সহ দ্বিপক্ষীয় ’প্রতিরক্ষা সহযোগিতা’ নিয়ে আলোচনা করেছেন।
একিকে ভারতের সংবাদমাধ্যম দ্য প্রিন্টের খবরে বলা হয়েছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের সময় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের পালিয়ে যান। এ ঘটনার পর এই প্রথম দুই সেনাপ্রধান নিজেদের মধ্যে কথা বললেন।
প্রিন্ট বলছে, বৈঠকের বিষয়ে সেনা কর্মকর্তারা কথা বলেননি। কোন প্রেক্ষাপটে তারা ভিডিও কলে যুক্ত হলেন তা নিয়েও কিছু বলতে চাননি।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী