
জামাল হোসেন পান্না,নবীনগরঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্নাতক (সম্মান) ব্রাহ্মণবাড়িয়া পরীক্ষাকেন্দ্র ২৬ কিলোমিটার দূরে হওয়ায় নানা ভোগান্তির শিকার হচ্ছেন নবীনগর সরকারি কলেজের শিক্ষার্থীরা। পরীক্ষাকেন্দ্র উপজেলা সদরে স্থানান্তরের দাবিতে সোমবার (১১ নভেম্বর) নবীনগর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, প্রতি বছর তাদের চূড়ান্ত পরীক্ষা উপজেলা সদর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে অনুষ্ঠিত হয়। এতে যাতায়াতের সীমাবদ্ধতা, দুর্ঘটনার ঝুঁকি, প্রতিকূল আবহাওয়া ও অতিরিক্ত ভাড়ার মতো সমস্যার মুখোমুখি হতে হয়।
বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে। কলেজের ৮টি বিভাগে প্রায় ১৪০০ শিক্ষার্থী অধ্যয়নরত, যাদের ৮৫ শতাংশই মেয়ে। পরীক্ষার দিন যাতায়াত, পরীক্ষা ও বাড়ি ফেরাসহ ৭/৮ ঘণ্টা সময় লেগে যায়। অনেক সময় পরীক্ষা শেষে রাত হয়ে যাওয়ায় মেয়ে শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভোগেন।
শিক্ষার্থীদের দাবি, পরীক্ষাকেন্দ্র নবীনগর উপজেলা সদরের নবীনগর মহিলা কলেজে স্থানান্তর করলে এসব সমস্যার সমাধান হবে। তারা এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও জমা দিয়েছেন।
নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ একেএম রেজাউল করিম বলেন, “নবীনগরে একটি অনার্স সেন্টার অত্যন্ত জরুরি। এটি অনেক আগেই হওয়ার কথা ছিল। কিন্তু, এখনও স্থাপিত হয়নি। ফলে, শিক্ষার্থীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে।”
মানববন্ধনে বক্তব্য রাখেন: নবীনগর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শুভেন্দু চক্রবর্তী শুভ, ইংরেজি বিভাগের কামরুল হাসান, হিসাব বিজ্ঞানের কানিজ ফাতেমা মিম, বাংলার আব্দুল্লাহ আল নোমান, ইসলামের ইতিহাসের মো. নাসিম, রাষ্ট্রবিজ্ঞানের কামরুল হাসান, নাদিশা আলম প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...