নালিতাবাড়ীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পূর্নবাসনে জামায়াতের আর্থিক সহায়তা

প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ , ৪ নভেম্বর ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে পূনর্বাসনের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখা।

সোমবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের গোজাকুড়া প্রাইমারি স্কুল প্রাঙ্গণে অর্ধশতাধিক মানুষের মাঝে পূনর্বাসনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

চায়না স্টাডি সার্কেল, চায়নার সহযোগিতা ও মরিচপুরান ইউনিয়নের কৃতি সন্তান রাশেদ হাসান নাহিদ এর সার্বিক তত্বাবধানে নগদ ১লক্ষ ২৩ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

জামায়াতে ইসলামী মরিচপুরান ইউনিয়নের বাসকান্দা ইউনিট সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলার সাবেক আমীর ডাক্তার শাহাদাত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নালিতাবাড়ী উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি শাহাদাত হোসেন বিএসসি, শেরপুর শহর জামায়াতের নায়েবে আমীর গোলাম কিবরিয়া, পৌর জামায়াতের আমীর মোহাম্মদ দ্বীন মোহাম্মদ মাস্টার, কোষাধ্যক্ষ আব্দুল মোমেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ