নালিতাবাড়ীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ , ৩০ নভেম্বর ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
প্রতিকী ছবি

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) সকাল আনুমানিক নয়টা থেকে দশটার মধ্যে উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের বনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের ওমর ফারুক এর ছেলে আব্দুল্লাহ।

এলাকার তথ্যমতে, সকালে সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলেন বাড়ির লোকজন। এর ফাঁকে কোন এক সময় খেলতে খেলতে শিশু আব্দুল্লাহ বাড়ির পাশের পুকুরে গিয়ে পানিতে ডুবে মারা যায়।

আনুমানিক সাড়ে দশটার দিকে শিশু আব্দুল্লাহ এর জেঠি রাশিদা বেগম পুকুরপাড়ে গেলে আব্দুল্লাহ এর মরদেহ পানিতে ভাসতে দেখেন। পরে তার চিৎকারে বাড়ির অন্যরা এসে মরদেহ উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যান।

হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।