
নড়াইলে বিশেষ টাস্কফোর্স ও ভোক্তার অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ (আট) হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (০৮ নভেম্বর) সকাল ১১টার দিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনা সংক্রান্ত জেলার বিশেষ টাস্কফোর্স কমিটি কর্তৃক নড়াইল সদরের মাইজপাড়া বাজার তদারকিকালে টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন।
ভোক্তার সহকারি পরিচালক শামীম হাসান জানান, জেলার বিশেষ টাস্কফোর্স ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক সদরের মাইজপাড়া বাজার তদারকিকালে ভোক্তা অধিকার আইনের ৩৭ ও ৫১ ধারায় যথাক্রমে মেসার্স আনন্দ স্টোরকে ৫ হাজার টাকা এবং মেডিসিন র্কণারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় অন্যান্যের উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী নড়াইল ক্যাম্পের সেনা সদস্যরা, জেলা বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য কনজুমাসর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)এর জেলা কমিটির সেক্রেটারী কাজী হাফিজুর রহমান, ছাত্র প্রতিনিধি মো: নবাব মোল্যাসহ অন্যান্য সদস্যরা।
এছাড়াও দোকানের পণ্যের বিক্রির মুল্যে তালিকা ও মেমো না থাকলে এবং মিথ্যা তথ্য প্রদান করলে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সর্তক করেন বিশেষ টাস্কফোর্স কমিটি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
লাভের নামে সাধারণ মানুষদের যাতে ক্ষতি না হয় এবং অসাধু উপায়ে বাজারে অস্থিতিশীল পরিবেশ তৈরী করলেও অনুরূপ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী