
নওগাঁয় যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নওগাঁ সদর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান।
এসময় অন্তবর্তীকালীন সরকারের উদ্যেশ্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেছেন- কাঙ্খিত সংস্কার করে রাষ্ট্রকে নির্বাচনের দিকে ধাবিত করুন। আমরাও সংস্কার চাই জনগনের প্রত্যাশা পুরন করুন। নিত্যপ্রয়োজনীয় দ্রুব্য মুল্যের দাম যেভাবে লাফিয়ে বাড়ছে।বিগত সরকারের সময় সিন্ডিকেট ছিল।
কোথাও সিন্ডিকেট হচ্ছে আমরা সহযোগীতা করবো। কিন্তু কেন সিন্ডিকেট ভাঙতে উদ্যোগ নেয়া হচ্ছে না। সরকার কেন জানি চোরাবালির পথে হাটছে।আমরা সরকারকে সহযোগীতা করতে চাই। যারা এর সাথে জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন।
রাজিব আহসান আরো বলেন- আমরা ইতোমধ্যে সংগঠন থেকে ৫০০ জনকে বহিস্কার করেছি। সরকারের মধ্যে লুকিয়ে থাকা শেখ হাসিনার অনেক লোক আছে। তাদেরকে খুজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে।আমরা চাই অন্তবর্তীকালীন সরকার সফল হোক।
এসময় কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার,
স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামীম আহমেদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা সহ অন্যরা বক্তব্য রাখেন।
এসময় নওগাঁ জেলার ১১টি উপজেলার ১৪টি ইউনিটের যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...